ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্কুল থেকে অচেতন ছাত্রী উদ্ধার: ধর্ষণের সন্দেহে দপ্তরি ও নৈশপ্রহরী আটক Logo দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বৈঠকে দুই দেশের চলমান বিভিন্ন প্রকল্প এবং ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের হাইকমিশনার। তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।

প্রণয় ভার্মা বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে সীমান্তপারের বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ কার্যকর রয়েছে। এ সংযোগকে আরও শক্তিশালী করার উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তার মতে, এ ধরনের সহযোগিতা শুধু বর্তমান সময়েই নয়, ভবিষ্যতেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, বৈঠকে বিভিন্ন চলমান প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে অর্থনীতি ও জ্বালানি খাতের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কীভাবে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করা যায় এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানো যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।

এ সময় ভারতীয় ভিসা চালু হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে প্রণয় ভার্মা জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
৩২ বার পড়া হয়েছে