ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মুন্সীগঞ্জে ডিবির অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি বাইক Logo বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে সংসদে আলোচনা, ‘বাপের দোয়া-মায়ের দোয়া নয়’—স্বরাষ্ট্রমন্ত্রী Logo নোয়াখালীতে ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাবেক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাড়তি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন Logo ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে Logo কেরানীগঞ্জে উদ্ধার ‘পেনগান’, হত্যাচেষ্টা মামলার তদন্তে নতুন অগ্রগতি Logo সাবমেরিন কেবলের কাজের কারণে তিন দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা Logo ‘ধুরন্ধর’ ইস্যুতে সমালোচনার জবাব দিলেন দীপিকা Logo জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের দায়মুক্তি দিয়ে সংসদে নতুন আইন পাস Logo শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী

বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশিতে থামলেন শাহরুখ খান, ভাইরাল ভিডিও

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বলিউড তারকা শাহরুখ খানের একটি নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় তাকে থামান এক নিরাপত্তারক্ষী। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়–এর প্রতিবেদনে উঠে এসেছে এই ঘটনা।

জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মুম্বাই বিমানবন্দরে উপস্থিত হন শাহরুখ খান। সে সময় তার পরনে ছিল আকাশি রঙের হুডি ও জিন্স প্যান্ট, মাথায় কালো ক্যাপ এবং চোখে সানগ্লাস।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চেকিংয়ের সময় নিরাপত্তারক্ষী শাহরুখকে থামিয়ে সানগ্লাস খুলতে বলেন। এ সময় কোনো বিরক্তি বা আপত্তি না জানিয়ে তিনি নিরাপত্তাকর্মীর নির্দেশ মেনে নেন। হাসিমুখে সানগ্লাস খুলে সহযোগিতা করেন অভিনেতা।

নিরাপত্তা প্রক্রিয়া শেষ হলে শাহরুখ গার্ডের কাঁধে হাত রেখে সামনে এগিয়ে যান। তার এই ভদ্র ও বিনয়ী আচরণে মুগ্ধ হয়েছেন নেটিজনরা। মন্তব্যের ঘরে একজন ভক্ত লেখেন, ‘এই কারণেই তিনি রাজা।’ আরেকজন মন্তব্য করেন, ‘একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি জানেন, এটি নিরাপত্তারক্ষীর কাজ, যা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।’

বর্তমানে ‘কিং’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। এই ছবিতে প্রথমবারের মতো তার সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করছেন রানি মুখার্জি, দীপিকা পাডুকোন ও অভিষেক বচ্চন। ইতোমধ্যে সিনেমাটির পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
৭৩ বার পড়া হয়েছে