ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান Logo শবে কদরের ছুটির দিনেও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক Logo জুলাই সনদ ও গণভোটের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সীমিত পরিসরে খুলেছে কার্যক্রম, আজ পাঠদান বন্ধ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

তৃতীয় দফার ছুটি শেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আবারও সীমিতভাবে খোলা হয়েছে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর। তবে আজকের দিনে কোনো ক্লাস বা পাঠদান কার্যক্রম চালু করা হয়নি।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট মানসিক আঘাত বা ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবাহিনীর উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে, যেখানে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক সহায়তা পাচ্ছে।

শিক্ষা কার্যক্রম ধাপে ধাপে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্দেশ্যেই প্রতিষ্ঠান খোলার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

গত শনিবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে প্রার্থনার মাধ্যমে নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা চেয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি বার্ন ইনস্টিটিউটসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪১ জন আহত ব্যক্তি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
৩৫৫ বার পড়া হয়েছে