ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্কুল থেকে অচেতন ছাত্রী উদ্ধার: ধর্ষণের সন্দেহে দপ্তরি ও নৈশপ্রহরী আটক Logo দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে চিরুনি অভিযান, আটক একাধিক সন্দেহভাজন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর অপরাধ দমনে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইফতারের পরপরই শুরু হওয়া এ অভিযানে দুই শতাধিক সদস্য অংশ নেন। অভিযানের সময় বিভিন্ন অভিযোগে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয় এবং কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
অভিযানে অংশ নেয় মোহাম্মদপুর থানা পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর সোয়াট টিম ও প্রশিক্ষিত ডগ স্কোয়াড। ঘনবসতিপূর্ণ জেনেভা ক্যাম্পে প্রবেশ করে কয়েকটি দলে বিভক্ত হয়ে তারা চিরুনি তল্লাশি চালায়।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাজধানীকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত রেখে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই এ অভিযানের লক্ষ্য। ঈদ পর্যন্ত মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
৮৯ বার পড়া হয়েছে