ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার

রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজধানীর বনশ্রী এলাকায় এক স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় খিলগাঁও থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার।

শনিবার (১০ জানুয়ারি) রাতে বনশ্রী এলাকার একটি বাসা থেকে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিহতের পরিবারের সন্দেহ, ফাতেমার বাবার মালিকানাধীন একটি রেস্তোরাঁর কর্মচারী মিলন এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।

পরিবারের দাবি, মিলন প্রায়ই মালিকের বাসায় খাবার খেতেন এবং তিনি নেশাগ্রস্ত ছিলেন। গভীর রাতে বাসায় প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে ফাতেমার সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এ থেকেই ক্ষোভের বশে মিলন ফাতেমাকে হত্যা করতে পারে বলে পরিবারের ধারণা।

হত্যার পর বাসা থেকে নগদ পাঁচ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে জানায় পরিবার। ঘটনার পর থেকেই সন্দেহভাজন মিলন পলাতক রয়েছে এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের স্বজনরা।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, পরিবারের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে এবং পলাতক মিলনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫১:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
৮১ বার পড়া হয়েছে