ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্কুল থেকে অচেতন ছাত্রী উদ্ধার: ধর্ষণের সন্দেহে দপ্তরি ও নৈশপ্রহরী আটক Logo দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে কক্সবাজারের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানা যায়।

এর ফলে রমজান মাসের সমাপ্তি ঘটছে এবং শুরু হচ্ছে ঈদের আনন্দ। ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশে ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

ঈদের খুশিতে এখন উৎসবমুখর হয়ে উঠেছে পুরো দেশ, পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির প্রস্তুতিতে ব্যস্ত মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
৩৩ বার পড়া হয়েছে