ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo যুদ্ধের প্রভাবে ডিউকস বল সংকট, সীমিত সরবরাহে শুরু হচ্ছে ইংল্যান্ডের মৌসুম Logo দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে রহস্যময় ড্রোন, নিরাপত্তা জোরদার Logo  ঈদ উপলক্ষে বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা মোদির Logo  অশ্লীল গানের অভিযোগে আইনি নোটিস পেলেন নোরা, সঞ্জয় ও বাদশা Logo  স্বর্ণের দামে আবার বড় পতন, ৬ ঘণ্টার ব্যবধানে ভরিতে কমলো ৭৬৯৮ টাকা Logo চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার Logo গার্দিওলার মতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিভারপুল, রিয়াল নয় Logo তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ না হলে সংসদে অচলাবস্থা, রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংবিধান সংস্কার পরিষদ গঠন করা না হলে জাতীয় সংসদে স্বাভাবিকভাবে কথা বলার পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে রাজপথে আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, পুলিশের হাতে হত্যার বিচার শুরুর আগে জুলাই আন্দোলনের যোদ্ধা ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তার ভাষ্য অনুযায়ী, আন্দোলনের লক্ষ্য কেবল শেখ হাসিনার পতন ছিল না; বরং স্বৈরাচারী রাষ্ট্রকাঠামোর অবসানই ছিল মূল উদ্দেশ্য। তিনি দাবি করেন, চব্বিশের অভ্যুত্থানে সাধারণ মানুষ জীবন দিলেও এর সুফল ভোগ করছে বিভিন্ন রাজনৈতিক দল।
এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের সিদ্ধান্তে বিচার প্রক্রিয়া সুষ্ঠু হবে কি না—তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি সরকারের বিরুদ্ধে ঋণখেলাপীদের পুনর্বাসনের অভিযোগও করেন নাহিদ ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
৩৭ বার পড়া হয়েছে