ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

শাপলা প্রতীক ছাড়াই এনসিপিকে নতুন প্রতীক দেবে ইসি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় ন্যাশনাল কনজারভেটিভ পার্টি (এনসিপি) কে ওই প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পরিবর্তে অন্য একটি প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শাপলা প্রতীক বিধিমালায় নেই, তাই কমিশন অন্য প্রতীক নির্ধারণ করে ঘোষণা দেবে।”

তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজারের বেশি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বিষয়ে কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

সিনিয়র সচিব বলেন, “কিছু ক্ষেত্রে আমরা সময়ের কিছুটা পিছিয়ে আছি, তবে তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি শেষ হবে।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
১০৮ বার পড়া হয়েছে