ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্যাগভর্তি টাকা নিয়ে আটক জামায়াত নেতা সত্যিই ব্যবসায়ী কি না, ট্যাক্স নথিতেই মিলবে প্রমাণ Logo ঝিনাইদহে ৫৮৮ কেন্দ্রের মধ্যে ২৩৭টি ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা জোরদার Logo সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির Logo দেবিদ্বারে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক এমপি মুন্সী ও প্রার্থী জসিমের বিরুদ্ধে মামলা Logo অবসর ও চাকরিচ্যুত ১৪১ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, চারজনকে পুনর্বহালের নির্দেশ Logo ভোটের আগে যান চলাচলে নিষেধাজ্ঞা ও ছাড়—ইসির বিস্তারিত নির্দেশনা Logo অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা ‘পরিকল্পিত নাটক’: এহসানুল মাহবুব Logo কুষ্টিয়ায় ভোটকেন্দ্রসংলগ্ন এলাকা থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার Logo ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবি সিইসির, অভিযোগ নিষ্পত্তি হবে আইনি পথে Logo চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ দুজন আটক, স্বতন্ত্র প্রার্থীর কর্মী হওয়ার দাবি

অবসর ও চাকরিচ্যুত ১৪১ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, চারজনকে পুনর্বহালের নির্দেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত, অপসারিত, বাধ্যতামূলক বা অকালীন অবসর এবং স্বেচ্ছায় অবসরে যাওয়া মোট ১৪১ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এদের মধ্যে চারজন কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনীতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদের নিয়মিত চাকরির মেয়াদ পূর্ণ হওয়া ধরে সকল সুযোগ-সুবিধাসহ অবসর সুবিধা প্রদান করা হবে।
গত ৫ ফেব্রুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়, যেখানে প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতি, জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধা পূর্ববর্তী তারিখ থেকে কার্যকর হবে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকায় সেনাবাহিনীর ১১০ জন, নৌবাহিনীর ১৯ জন এবং বিমানবাহিনীর ১২ জন কর্মকর্তা রয়েছেন। তারা অবসরকালীন সুবিধা, প্লটসহ নির্ধারিত আর্থিক সুবিধা পাবেন। এছাড়া বিএমএ ৭৫তম লং কোর্সের চার কর্মকর্তা—লেফটেন্যান্ট শাফায়েত আহমেদ, লেফটেন্যান্ট এ এইচ এম ইকরামউজ্জামান, লেফটেন্যান্ট তৌকির মাহমুদ তুষার এবং লেফটেন্যান্ট আবদুল্লাহ ওমর নাসিফ—কে জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধাসহ দ্রুত পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পূর্বে অবসরপ্রাপ্ত বা অপসারিত কর্মকর্তারা চাকরি পুনর্বহালের আবেদন করেন। এ প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটি ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে পদ্ধতিগত বৈষম্য ও পেশাগত ক্ষতির অভিযোগে আবেদন করা কর্মকর্তাদের বিষয় পর্যালোচনা করে সুপারিশ জমা দেয়।
কমিটির মতে, রাজনৈতিক প্রতিহিংসা, বৈষম্য ও অবিচারের শিকার হওয়া কর্মকর্তাদের সম্মান ও প্রাপ্য সুবিধা পুনর্বহালের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সুপারিশের ভিত্তিতেই প্রতিরক্ষা মন্ত্রণালয় পদোন্নতির প্রজ্ঞাপন জারি করেছে। তবে নথি না পাওয়ায় আরও ২০১ জন আবেদনকারী কর্মকর্তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সেনাবাহিনীর দুইজন লেফটেন্যান্ট জেনারেল, সাতজন মেজর জেনারেল এবং ২০ জন ব্রিগেডিয়ার জেনারেল রয়েছেন। পাশাপাশি নৌবাহিনীর দুইজন কমোডর এবং বিমানবাহিনীর একজন এয়ার ভাইস মার্শাল ও চারজন এয়ার কমোডরও তালিকায় অন্তর্ভুক্ত।
উল্লেখযোগ্য পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম, লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি, মেজর জেনারেল মুহাম্মাদ ইশতিয়াক, মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমি, মেজর জেনারেল কামরুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী, কমোডর এম নাসির, কমোডর সৈয়দ মকছুমুল হাকিম, এয়ার ভাইস মার্শাল দেলোয়ার হোসেন, এয়ার কমোডর সৈয়দ ইমতিয়াজ হোসেন, এয়ার কমোডর কাজী মাজহারুল করিম, এয়ার কমোডর খালিদ হোসেন এবং এয়ার কমোডর শাহারুল হুদা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
১৩ বার পড়া হয়েছে