ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা ‘পরিকল্পিত নাটক’: এহসানুল মাহবুব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নগদ অর্থসহ আটকের ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত নাটক বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো ধরনের তদন্ত শেষ হওয়ার আগেই বিষয়টি প্রচার করা হয়েছে, যা সুস্থ রাজনৈতিক চর্চার পরিপন্থী। সংশ্লিষ্ট অর্থের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এভাবে ঘটনা উপস্থাপন করা অনৈতিক।

তিনি আরও বলেন, জেলা আমির বেলাল উদ্দিন তার ব্যবসায়িক প্রয়োজনে যাতায়াত করছিলেন এবং ব্যাংক বন্ধ থাকায় লেনদেনের জন্য নগদ টাকা সঙ্গে রাখা স্বাভাবিক। এ বিষয়টি তিনি আগেই স্পষ্ট করেছেন। একজন মানুষ ব্যবসা বা পারিবারিক প্রয়োজনে টাকা বহন করতেই পারেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, বিমানবন্দরের মতো সীমিত চলাচলের এলাকায় একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করে বিষয়টিকে ভিন্ন অর্থে উপস্থাপন করা হচ্ছে। তিনি একজন বয়স্ক ও দায়িত্বশীল নেতা। মানসিক চাপের কারণে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী তাদের নীতিনির্ধারণী কার্যক্রম সবসময় স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করে। জেলা আমিরের কাছ থেকে অর্থ উদ্ধারের ঘটনাকে ইচ্ছাকৃতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। এ টাকা কোনো নির্বাচনী কাজে নয়, এটি তার ব্যক্তিগত ব্যবসার অর্থ।

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে প্রার্থী, এজেন্ট ও নেতাদের ওপর হামলা চালানো হচ্ছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। প্রশাসনের কিছু অংশ একটি দলকে বেআইনিভাবে সুবিধা দিতে পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলেও তিনি দাবি করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন নিরপেক্ষতা হারালে জনগণ তা মেনে নেবে না।

এর আগে, বুধবার দুপুর ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পুলিশ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নগদ অর্থসহ আটক করে। আটকের পর তিনি জানান, তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক। তার লাগেজে ৫০ লাখ টাকার বেশি ছিল বলে তিনি উল্লেখ করেন।

টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি তার ব্যবসার অর্থ। তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
৫৮ বার পড়া হয়েছে