ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বিডিআর হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়, সুপারিশ বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ

এক ঘণ্টার জন্য পুলিশ সুপার হলেন শিক্ষার্থী রোজা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

এক ঘণ্টার জন্য পুলিশ সুপার হলেন শিক্ষার্থী রোজা।

জয়পুরহাট করেসপনডেন্ট:

জয়পুরহাটে এক ঘণ্টার পুলিশ সুপার হলেন আমিনা ইসলাম রোজা। সোমবার (১৮ নভেম্বর) ১১টার দিকে জয়পুরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কাছ থেকে তিনি ১ ঘণ্টার জন্য দায়িত্ব বুঝে নেন। রোজা জয়পুরহাট মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্ল্যান ইন্টারন্যাশনাল এর ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ‘ইয়েস বাংলাদেশ’ এর সহযোগিতায় ‘ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) এর নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় এই দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্ব প্রদানকালে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, আজকের শিশু আগামীর প্রশাসক। একদিন এই শিশুরাই বড় চেয়ারে বসবে। তাদের বর্তমানের চিন্তা চেতনাগুলো ভবিষ্যতে কর্মজীবনে বাস্তবায়ন করবে।

দায়িত্ব পেয়ে প্রতীকী এসপি রোজা জানান, জয়পুরহাটে সড়কে যানজট, চাঁদাবাজি, কোচিং বাণিজ্য, সাইবার ক্রাইমসহ নানা অপরাধ দমনে প্রস্তাবনা দেন। পুলিশ সুপার এসব বাস্তবায়নের আশ্বাস দেন।

রোজা আরও বলেন, নারীদের নিয়েই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

১ ঘণ্টার দায়িত্ব শেষে রোজার হাতে সম্মাননা স্মারক তুলে দেন  পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশ এর ডিসট্রিক্ট ভলানটিয়ার সালেহুর রহমান সজিব, সান্ত্বনা পারভীনসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
১৭৭ বার পড়া হয়েছে