ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে রাজনৈতিক দলের নেতৃত্ব মা-বোনদের প্রতি ন্যূনতম সম্মান দেখাতে ব্যর্থ, তাদের দ্বারা বাংলাদেশের অগ্রগতি কখনোই সম্ভব নয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান অভিযোগ করেন, দেশে বর্তমানে নতুন ধরনের জুলুমের উত্থান ঘটেছে। তার ভাষায়, একটি গুপ্ত সংগঠনের সদস্যরা নতুন জালেমে পরিণত হয়েছে এবং সেই সংগঠনের নেতা বাংলাদেশের নারীদের নিয়ে অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। এমন মানসিকতা নিয়ে কেউ দেশকে এগিয়ে নিতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, নারীদের পিছনে ঠেলে রেখে বা ঘরে আবদ্ধ করে রেখে জাতির অগ্রগতি সম্ভব নয়। দেশ গড়তে হলে নারী ও পুরুষকে একসঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা যাবে না।

তারেক রহমান আরও অভিযোগ করেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল তৈরি করছে এবং বিভিন্ন ছাপাখানায় জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। যারা নির্বাচনের আগেই অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করে, তারা কীভাবে সৎ শাসন প্রতিষ্ঠা করবে—সে প্রশ্নও তোলেন তিনি। আইডি হ্যাকের নামে মিথ্যা তথ্য ছড়ানোদের সৎ মানুষ বলা যায় না বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে যেন জনগণের ভোটাধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে তারেক রহমান বলেন, ভোলার গ্যাস সম্পদ কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিএনপির। পাশাপাশি বরিশাল-ভোলা সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন এবং নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানের কথা উল্লেখ করে তিনি এসব বাস্তবায়নের জন্য ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

নির্বাচনে জয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী পাঁচ বছর জনগণের পাশে থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার মূল উৎস।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
১০৮ বার পড়া হয়েছে