ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী Logo হামের চিকিৎসার ব্যয় বেড়ে দিশেহারা পরিবারগুলো Logo এসএসসি পরীক্ষায় আবার চালু হচ্ছে ‘নীরব বহিষ্কার’ পদ্ধতি Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী

বৃষ্টি কবে হতে পারে, যা জানা গেল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বৃষ্টি কবে হতে পারে, যা জানা গেল।

প্রতিবছরই নভেম্বরে কিছু না কিছু বৃষ্টি হয়। এ বছর নভেম্বর মাস শেষ হতে চলল, কিন্তু বৃষ্টির দেখা নেই। বৃষ্টিপ্রেমীদের জন্য এবার মিলল সুখবর।

নভেম্বরের শেষের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বৃষ্টির এ পূর্বাভাস দেন তিনি।

মোস্তফা কামাল পলাশ জানান, আগামী ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির উপলক্ষ একটি লঘুচাপ কিংবা নিম্নচাপ। এমনকি নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়েও।

তিনি আরও জানান, চলতি সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলংকার উত্তর-পূর্ব দিকে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে আগামী ২৬ থেকে ২৭ নভেম্বর।

এ আবহাওয়াবিদ জানান, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিসের দেয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় আজ (২৩ নভেম্বর) একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ কারণে দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের আকাশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কমতে পারে তাপমাত্রা। লঘুচাপের প্রভাবে সাগরে ঢেউ বৃদ্ধি পাবে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
১৪৯ বার পড়া হয়েছে