ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান Logo শবে কদরের ছুটির দিনেও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক Logo জুলাই সনদ ও গণভোটের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির

অতিদ্রুত নির্বাচন প্রয়োজন: আমীর খসরু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

অতিদ্রুত নির্বাচন প্রয়োজন: আমীর খসরু।

অতিদ্রুত নির্বাচন দেয়ার দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও বৈদেশিক সমস্যার সমাধান করতে হলে অতিসত্ত্বর সংসদে নির্বাচিত সরকার প্রয়োজন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণ-অধিকার পরিষদের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

বিগত সরকারকে ক্ষমতাচ্যুত করার ধারাবাহিকতায় বিএনপির ৩১ দফা সংস্কার ও তা বাস্তাবায়নের কার্যক্রম নিয়ে বৈঠকে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, প্রয়োজনে নির্বাচিত সরকার ৩১ দফাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বর্তমান সরকারের সংস্কার কমিটির সংস্কার প্রস্তাবনাও বিবেচনা করবে।
 
এ সময় গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পেছন থেকে কেউ কেউ পৃষ্ঠপোষকতা করে বিরাজনীতিকরণ করছেন। তাই সরকার নিজে নিজে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলো তার দায় নেবে না।’
 
তিনি আরও বলেন, ‘নির্বাচনের কথা শুনলে আমরা সরকারের একটা অস্বস্তি ভাব দেখছি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পরও একেক উপদেষ্টা একেক বক্তব্য দিচ্ছেন। এতে সরকারের প্রতি সন্দেহ সংশয় তৈরি হয়েছে।’
 
এদিকে, গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু সাংবাদিকদের বলেন, ‘জাতি সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বলয়ের মধ্যে পড়ে গেছে দেশ।’
 
বাংলাদেশকে দ্বিতীয় সিরিয়া হতে দিতে চান না দাবি করে তিনি বলেন, ‘অবিলম্বে নির্বাচন দিতে হবে।’ 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
১৪১ বার পড়া হয়েছে