ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা Logo লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে হারিকেন-মোমবাতি নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি Logo নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রোববার (১৫ মার্চ) সকাল ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।

সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। যাত্রার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে ইয়াসির আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর ইকবাল।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সকালে গণমাধ্যমকে জানান, মেডিকেল বোর্ডের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে তার শারীরিক অবস্থা এখনই পুরোপুরি আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, এভারকেয়ার হাসপাতালে তাকে প্রাথমিকভাবে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে আরও উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই তাকে সেখানে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার করার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয় এবং পরীক্ষার ফল ভালো এসেছে বলে মেডিকেল বোর্ড জানিয়েছে।

গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশে থেকেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
৪০ বার পড়া হয়েছে