ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা

আগুন নিয়ন্ত্রণে বিলম্ব নিয়ে অভিযোগ খতিয়ে দেখা হবে: বিমান উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় নির্বাপণ কাজে বিলম্ব হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গেই—মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই—বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট কাজ শুরু করে। এরপরও যদি কোথাও ধীরগতির অভিযোগ থাকে, আমরা তা তদন্ত করে দেখবো।”

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২১টি ফ্লাইট বাতিল ও কিছু ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নিতে হয়েছে। তিনি বলেন, “পরবর্তী তিনদিনের মধ্যে যেসব অনিয়মিত (নন-শিডিউল) ফ্লাইট অবতরণ করবে, সেগুলোর ওপর আরোপিত ভ্যাট ও ট্যাক্স মওকুফ করা হবে।”

এদিকে বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ হয়নি। আগুনের স্থান থেকে এখনও ধোঁয়া বের হতে দেখা গেছে। সকাল থেকেই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভানোর কাজ করে যাচ্ছে। পাশাপাশি সেনাবাহিনী, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহায়তা করছেন। তবে, বিমানবন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে।

কার্গো এলাকার অগ্নিকাণ্ডের কারণে বর্তমানে নবনির্মিত ইম্পোর্ট কার্গো টার্মিনাল ম্যানুয়ালি চালু করা হয়েছে এবং ৯ নম্বর গেট দিয়ে পণ্য ডেলিভারি দেয়া হচ্ছে। এ ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কার্গো কমপ্লেক্সের আশপাশে জড়ো হন বেশ কয়েকজন আমদানিকারক। তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিস দ্রুত এলেও অনুমতির জন্য অপেক্ষার সময় লাগায় আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই অব্যবস্থাপনার কারণে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৫৮ বার পড়া হয়েছে