ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ

আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়ে ১১ ভারতীয় নিহত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়ে ১১ ভারতীয় নিহত।

ভারতে আগুন আতঙ্কে এক ট্রেন থেকে লাফিয়ে পড়ে বিপরীত দিক থেকে আসা অন্য এক ট্রেনের সঙ্গে ধাক্কায় অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বুধবার বিকেলে ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি পাচোরার কাছে পারধাদে স্টেশনের কাছে ঘটে।
 
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্পক এক্সপ্রেসের যাত্রীরা সন্দেহজনক আগুনে আতঙ্কিত হয়ে ট্রেনের জরুরি শিকল টানেন। এরপর তাদের অনেকে আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফ দেন। এসময় পাশের লাইন দিয়ে বিপরীত দিকে থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের সঙ্গে ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে। 
 
প্রাথমিকভাবে জানা যায়, আগুনের ভুয়া তথ্যের কারণে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এসময় কয়েকজন যাত্রী ট্রেন থামাতে জরুরি চেইন টেনে দেন। অনেকেই এসময় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামেন। এসময় তারা পাশের ট্রেন লাইনে নেমে পড়েন। তখন বিপরীত দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়।
 
কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরা পৌঁছেছেন এবং উদ্ধারকাজ চলছে। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এ ঘটনা তদারকি করছেন বলে জানানো হয়েছে। 
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতগতির পুষ্পক এক্সপ্রেস ট্রেনটি লখনৌ থেকে মুম্বাইয়ের মধ্যে চলাচল করে। বুধবার বিকেলে আগুন লাগার গুজবের কারণে কেউ চেইন টেনে দেয়ার পর ট্রেনটি থামে বলে জানিয়েছে রেলওয়ে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
১৪৮ বার পড়া হয়েছে