ঢাকা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করতে নেমে শুরুতে দারুণ গতিতে রান তুলছিল পাকিস্তান। মূলত মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা মাজ সাদাকাতের ব্যাটেই দ্রুত এগিয়ে যায় দলটি। ১৩ ওভার শেষ হওয়ার আগেই তারা একশ রানের মাইলফলক ছুঁয়ে ফেলে। তবে এর কিছুক্ষণ পরই সাদাকাতের বিদায়ে ধাক্কা খায় পাকিস্তান।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাওয়ার প্লের ওভারগুলোতে বল হাতে ছিলেন বাংলাদেশের তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। আগের ম্যাচে শুরুতেই সাফল্য পাওয়া নাহিদ এবার উইকেট পেতে কিছুটা সময় নেন। নিজের চতুর্থ ওভারে এসে তিনি প্রথম সাফল্য পান।

২০তম ওভারে শর্ট লেন্থের একটি ডেলিভারিতে শামিল হুসাইনকে ক্যাচে পরিণত করেন মোস্তাফিজুর রহমান। তবে তার আগেই পাকিস্তানের আরও দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। পাওয়ার প্লে শেষ হওয়ার পর মেহেদী হাসান মিরাজ আউট করেন ৭৫ রান করা মাজ সাদাকাতকে। সাদাকাতের ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৬টি চার। তখন পাকিস্তানের দলীয় সংগ্রহ ছিল ১০৩ রান, যেখানে সাহিবজাদা ফারহানের অবদান ছিল ২১।

পরে ব্যক্তিগত ৩১ রানে ফারহানকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। শামিল হুসাইন আউট হন দলীয় ১২২ রানে। এভাবে ১৯ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

এরপর ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। বর্তমানে রিজওয়ান ১০ এবং সালমান আগা ২৪ রানে ব্যাট করছেন। ২৭ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৫৫ রান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
৪৫ বার পড়া হয়েছে