ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র Logo ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ‘১৭ বছরের অপেক্ষার ফল’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাশিয়া থেকে কম দামে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড় চায় বাংলাদেশ

ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯, আহত ১৩২০

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইসরায়েলের চলমান অপারেশন রাইজিং লায়নে ইরানে এ পর্যন্ত নিহত হয়েছে ৬৩৯ জন। আহত ১ হাজার ৩২০ জনের বেশি। বুধবার (১৮ জুন) এ তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

ইরানের স্থানীয় গণমাধ্যমের তথ্য এবং নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে হতাহতের সংখ্যা যাচাই করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, ইসরায়েলের সাথে ৭ দিন ধরে চলমান সংঘাতে হতাহতের বিষয়ে নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশ করছে না ইরান। সবশেষ ২২৪ জনের মৃত্যু ও ১ হাজার ২৭৭ জন আহতের খবর জানিয়েছিল তারা।

অপরদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে— ইরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত কোনও নির্দেশ দেননি তিনি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন— ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেয়ার অনুমতি দিয়েছেন তিনি। তবে তেহরান শেষ মুহূর্তে কোনো সমঝোতায় আসে কিনা, তা দেখার জন্য কিছুটা সময় নিয়ে থাকতে পারেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি পাহাড়ের গভীরে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে, কেবল সবচেয়ে শক্তিশালী বোমা দিয়েই এ স্থাপনাটি ধ্বংস করা সম্ভব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
১২৮ বার পড়া হয়েছে