ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশ, ভারত ও চীনসহ একাধিক দেশের বিরুদ্ধে বাণিজ্য কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশ, ভারত, চীন ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের মতো জোটকেও এই তদন্তের আওতায় আনা হয়েছে। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্কনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, ‘সেকশন ৩০১’-এর আওতায় শুরু হওয়া এই তদন্তে অন্যায্য বাণিজ্যচর্চার বিষয়গুলো খতিয়ে দেখা হবে। তদন্তে এমন কার্যক্রমের প্রমাণ মিললে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো দেশের পণ্যের ওপর আগামী গ্রীষ্মের মধ্যেই নতুন শুল্ক আরোপ করা হতে পারে।

তিনি আরও বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার মাধ্যমে অন্য দেশগুলো নিজেদের অর্থনৈতিক চাপ যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়ে দিতে পারবে না। এ কারণে দেশের শিল্পখাতকে সুরক্ষিত রাখার জন্যই এই উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
৫১ বার পড়া হয়েছে