ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র Logo ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ‘১৭ বছরের অপেক্ষার ফল’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাশিয়া থেকে কম দামে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড় চায় বাংলাদেশ Logo জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন Logo ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ, শূন্য সভাপতির পদ Logo আগামী কয়েকদিন ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তিন অঞ্চলে ঝড়ের সতর্কতা Logo খামেনির মৃত্যুর পর বিশ্বকাপে না খেলার ঘোষণা ইরানের Logo ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের প্রস্তুতি, বাসে একাধিক চালক রাখার আহ্বান ডিএমপি কমিশনারের Logo শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের বিপক্ষে হার এড়াল বার্সেলোনা

এবার এমপি পদ ছাড়তে টিউলিপকে চাপ বিরোধীদের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

এবার এমপি পদ ছাড়তে টিউলিপকে চাপ বিরোধীদের।

দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে এবার এমপি পদ ছাড়ার জন্য চাপ দিচ্ছেন বিরোধীরা।

রোববার (২৫ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ।

চলতি সপ্তাহের শুরুর দিকে টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। সোমবার এক পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনি এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে।
 
এর আগে, দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ।
 
এই বিষয়ে টিউলিপের আসনে বিরোধী দলের নেতারা লিফলেট বিতরণ করেছেন। কিছু লিফলেটে টিউলিপের বিরুদ্ধে প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়, টিউলিপ তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে সেই দেশ থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড পাচার করেছেন।  
 
এছাড়া তার বিরুদ্ধে লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগও আছে। যদিও এসব অস্বীকার করে মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসকে অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছিলেন টিউলিপ।
 
তদন্ত সাপেক্ষে লরি ম্যাগনাস জানান যে টিউলিপ কিংস ক্রসের ফ্ল্যাট উপহার হিসেবে পাওয়ার কথা অস্বীকার করে জনসাধারণকে ‘বিভ্রান্ত’ করেছেন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
১৪১ বার পড়া হয়েছে