ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: দাবি ডা. জাহিদের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পূবালী ব্যাংক কর্মচারী সংঘের সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “স্বৈরাচারী শক্তি পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে এবং জনগণের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আস্থা রাখে না, তারাই এসব অপচেষ্টার সঙ্গে জড়িত।”

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের যে কোনও ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলেও জানান ডা. জাহিদ। তিনি আরও উল্লেখ করেন, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলেই ধারণা করা হচ্ছে।

পিআর পদ্ধতিকে তিনি বেআইনি দাবি করে বলেন, সংবিধান কোনো আবেগের বিষয় নয়—এটি পরিবর্তন করতে হলে জনগণের আকাঙ্ক্ষা ও মতামতকে গুরুত্ব দিতে হবে। তাঁর ভাষায়, “ইচ্ছেমতো সংবিধান ডাস্টবিনে ফেলা যায় না, গণমানুষের দাবি বুঝে তবেই সিদ্ধান্ত নিতে হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
১৪৯ বার পড়া হয়েছে