ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার ঘোষণা করা আসনেই এনসিপির প্রার্থী, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গত নভেম্বরের শুরুর দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্বাচনী আসনে কোনো প্রার্থী না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে অটল থাকতে পারেনি দলটি।

নভেম্বরের ৩ তারিখে বিএনপি প্রথম ধাপে ২৩৭টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করে। এর পরদিন, ৪ নভেম্বর, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন— খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদের দল কাউকে মনোনয়ন দেবে না। এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দলটি বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পায়।

তবে বুধবার (১০ ডিসেম্বর) ঘোষিত এনসিপির ১২৫টি আসনের তালিকায় দেখা যায়, দিনাজপুর-৩ আসনে শাপলাকলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আ হ ম শামসুল মুকতাদির, যিনি দলের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক।

এই আসনটি বিএনপি ইতোমধ্যে খালেদা জিয়ার জন্য মনোনীত করেছে। দলটির ঘোষিত তালিকা অনুযায়ী, তিনি ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭— এই তিনটি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। একই আসনে জামায়াতও প্রার্থী দিয়েছে— অ্যাডভোকেট মইনুল আলম।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
৮৪ বার পড়া হয়েছে