ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্যাংক হিসাব চাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানালেন আসিফ মাহমুদ Logo ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর তদারকি, সচিবালয়ে একাধিক বৈঠক Logo পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: পল কাপুর Logo স্বপ্নের মঞ্চে বাংলাদেশের মেয়েরা, চীনের বিপক্ষে লড়াইয়ে ইতিবাচক বার্তা Logo ইরানে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট Logo আদালতে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: নাহিদ ইসলামের মন্তব্য Logo ইরান পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করার আহ্বান রাহুল গান্ধির Logo জনমুখী খাতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ভারত Logo ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইল দুই সিটি করপোরেশন Logo ইরানের গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত

খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা।

অরাজনৈতিক বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া বিশ্ববিদ্যালয়ের Two Zero ব্যাচের অফিশিয়াল ফেসবুক পেজে এই বিবৃতি দেয়া হয়। এর আগে সকালে TWO ONE নামক ফেসবুক পেজ থেকেও একই বিবৃতি দেওয়া হয়।

TWO ONE ব্যাচের বিবৃতিতে বলা হয়, কোটা আন্দোলন শুরুর সময় থেকে বন্যা পরবর্তী সময়ে দেশের প্রয়োজনে সমন্বয়ক বা ছাত্র-প্রতিনিধিসহ অনেকে নিয়োজিত ছিল যা প্রশংসার দাবিদার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ভাবমূর্তি রক্ষার্থে এবং বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো অরাজনৈতিক ক্যাম্পাসে সমন্বয়ক বা ছাত্র-প্রতিনিধির কোনো প্রয়োজনীয়তা না থাকায় আমরা সাধারণ শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ব্যক্তিকেন্দ্রিক কোনো পরিচয় কখনো এই ক্যাম্পাসে ছিলো না, থাকবেও না। খুলনা বিশ্ববিদ্যালয়ই আমাদের একমাত্র পরিচয়।

TWO ZERO ব্যাচের ফেসবুক পেজে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয়। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন একটি রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে। তার প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা করা হলো।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
১৪৪ বার পড়া হয়েছে