ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

দাবি আদায়ে শিক্ষকদের আর সড়কে নামতে হবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দাবি–দাওয়া নিয়ে শিক্ষকদের আন্দোলনে নামার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক–কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষকদের দাবিগুলো গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে। একই সঙ্গে তিনি শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নে নিজেদের দায়িত্ব ও অঙ্গীকারের বিষয়টিও স্মরণ করিয়ে দেন।

ঈদ বোনাস প্রসঙ্গে তিনি বলেন, শতভাগ ঈদ বোনাসের দাবি পরীক্ষা–নিরীক্ষা করে দেখা হবে এবং বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তবে চলতি বছরের বাজেটে এ বিষয়ে উল্লেখ না থাকায় আলোচনা প্রয়োজন বলে জানান তিনি।

দুর্নীতির অভিযোগের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে তারা দুর্নীতি না করার শপথ নিয়েছেন। নিজেরা দুর্নীতিতে জড়াবেন না এবং অন্য কাউকেও এতে জড়াতে দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
৫৮ বার পড়া হয়েছে