ঢাকা ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ঝরল ৪ প্রাণ, আহত ২১

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পৃথক দুটি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ২১ জন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ও শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে এই দুটি দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার ভোররাত ৫টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরে হাসাড়ায় ঢাকামুখী লেনে সামনে থাকা একটি যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হন। এ সময় আহত হন পাঁচজন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত  ও ১৬ জন আহত হন।
বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় আব্দুল্লাহ পরিবহনের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামের মো. জীবন ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী মো. রায়হান নিহত হন। নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
 
ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে বলে জানান হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি । তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।

এর আগে গত শুক্রবার ২৭ ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ৬ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন।

এক্সপ্রেসওয়েটি যেন দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
১৪১ বার পড়া হয়েছে