ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র Logo ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ‘১৭ বছরের অপেক্ষার ফল’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাশিয়া থেকে কম দামে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড় চায় বাংলাদেশ Logo জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন Logo ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ, শূন্য সভাপতির পদ Logo আগামী কয়েকদিন ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তিন অঞ্চলে ঝড়ের সতর্কতা

জাপানে এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে জাপানের ব্যবসায়ী সংগঠন ‘ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস’ (এনবিসিসি)-এর ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে।

রোববার (২৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের প্রধান মিকিও কেসাগায়ামা জানান, আগামী বছর প্রথম ধাপে দুই হাজার দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালে আরও ছয় হাজার ও ২০২৮ সালে ১৮ হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রশিক্ষণকেন্দ্রগুলোর উন্নতি দেখে তারা আশাবাদী। ভাষা দক্ষতা বাড়াতে ভার্চুয়াল ক্লাস ও জাপানি প্রশিক্ষকদের সম্পৃক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের নারীরা কেয়ারগিভিং খাতে অত্যন্ত দক্ষ। প্রশিক্ষণ ও ভাষা শেখার সুযোগ পেলে তারা জাপানের স্বাস্থ্যসেবা খাতে চমৎকার ভূমিকা রাখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
৬৫ বার পড়া হয়েছে