ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের

জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, গত জুলাই মাসে চালের দাম বাড়ার কারণে সার্বিক মূল্যস্ফীতিতে ঊর্ধ্বগতি দেখা গেছে। বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আমদানি নীতিতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করা হয়। এ সময় গভর্নর উক্ত মন্তব্য করেন।

তিনি বলেন, কৃষি খাতে ঋণ সরবরাহ বাড়ানোর মাধ্যমে অর্থনীতিকে সহায়তা করা যেতে পারে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে কৃষি ও পল্লী খাতে ৩৯ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা আগের অর্থবছরের তুলনায় ২.৬ শতাংশ বেশি।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে ৩৮ হাজার কোটি টাকার লক্ষ্য থাকলেও বিতরণ হয়েছে ৩৭ হাজার ৩২৬ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কৃষি উৎপাদন বাড়িয়ে জিডিপির প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই ঋণ পরিকল্পনা তৈরি করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
১৭৭ বার পড়া হয়েছে