ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র Logo ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ‘১৭ বছরের অপেক্ষার ফল’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাশিয়া থেকে কম দামে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড় চায় বাংলাদেশ

জেলে বছরে ৪০ লাখ রুপি খরচ করেন লরেন্স বিষ্ণোই

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জেলে বছরে ৪০ লাখ রুপি খরচ করেন লরেন্স বিষ্ণোই।

সম্প্রতি বন্দুকধারীদের গুলিতে মারা গেছেন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিক। ভারতীয় সংবাদমাদ্ধমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিলো, বাবা সিদ্দিকের হত্যায় গ্রেফতার হওয়া দুই সন্দেহভাজন দাবি করেছে যে তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। এরপর বাবা সিদ্দিক হত্যার দায় স্বীকার করে আলোচনায় এসেছে লরেন্স বিষ্ণোই গ্যাং।

জেলে থেকেই যাতে লরেন্স আরামে জীবন যাপন করতে পারেন তাই বিশেষ ব্যবস্থা করেছে বিষ্ণোই পরিবার। বছরে তার জন্য ৩৫-৪০ লাখ রুপি খরচ করা হয় বলে দাবি করেছেন গ্যাংস্টারের ৫০ বছর বয়সী এক আত্মীয়। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রমেশ বিষ্ণোই নামে লরেন্স বিষ্ণোইয়ের ওই আত্মীয় ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, গ্যাংস্টার জেলে থাকায় তার দেখাশোনা করতে বছরে ৩৫-৪০ লাখ রুপি খরচ করে তার পরিবার।

পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক পাশ করা ৩১ বছরের লরেন্স একজন দাগী আসামি। তিনি ২০১৫ সাল থেকে কারাগারে রয়েছেন এবং একাধিক মামলায় রাজ্যের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) এবং জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তার বিরুদ্ধে তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
১৫৪ বার পড়া হয়েছে