ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বপ্নের মঞ্চে বাংলাদেশের মেয়েরা, চীনের বিপক্ষে লড়াইয়ে ইতিবাচক বার্তা Logo ইরানে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট Logo আদালতে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: নাহিদ ইসলামের মন্তব্য Logo ইরান পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করার আহ্বান রাহুল গান্ধির Logo জনমুখী খাতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ভারত Logo ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইল দুই সিটি করপোরেশন Logo ইরানের গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত Logo সীতাকুণ্ড ইকোপার্কে ছুরিকাঘাতে জখম শিশুর মৃত্যু Logo দুদকের শীর্ষ তিন কর্মকর্তা একযোগে সরে দাঁড়ালেন Logo পথে পথে চাঁদার বোঝা, হাটের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০

টঙ্গীতে বিস্ফোরণের শব্দ, ওসির মন্তব্য ‘পটকার শব্দ মাত্র’

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গী এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশন রোড এলাকায় ওই শব্দে পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের পাশে কিছু নিক্ষেপ করলে সাথে সাথে বিস্ফোরণের মতো শব্দ হয়। এতে আশপাশে থাকা মানুষজন ছুটোছুটি শুরু করেন। ঘটনাস্থলের খুব কাছেই পুলিশ চেকপোস্ট থাকায় দ্রুত সেখানে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করে সদস্যরা।

তবে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, ঘটনাটি ককটেল বিস্ফোরণ নয়, বরং পটকা ফোটানো ছিল। তিনি আরও বলেন, এতে কেউ আহত হয়নি এবং কাউকে আটকও করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
৫৭ বার পড়া হয়েছে