ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আপিল মামলার রায় আজ ঘোষণা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা হবে কি না—এই বহুল আলোচিত আপিলের রায় আজ ঘোষণা করবেন দেশের সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রায় ঘোষণার মধ্য দিয়ে জানা যাবে ১৪ বছর আগে বাতিল হওয়া এই ব্যবস্থা ফিরতে পারে কি না, ফিরলেও কোন কাঠামোতে এবং কোন সময় থেকে তা কার্যকর হতে পারে।

১১ নভেম্বর দীর্ঘদিনের শুনানি শেষ হওয়ার পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ আজকের তারিখটি রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন।

এই মামলাটিতে বিভিন্ন পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। বিএনপির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের প্রতিনিধিত্ব করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। রাষ্ট্রের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মোট ১০ কার্যদিবস ধরে শুনানি চলে।

শুনানিতে আপিলকারী পক্ষ ও রাষ্ট্রপক্ষ উভয়েই বলেছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনা প্রয়োজন। তাদের দাবি, এই ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকেই দেশে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৮৪ বার পড়া হয়েছে