ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র Logo ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ‘১৭ বছরের অপেক্ষার ফল’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

তদন্ত প্রতিবেদনে নাম ওঠায় আইজিপি বাহারুল আলমকে সরাতে সরকারের কাছে লিগ্যাল নোটিশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রকাশিত প্রতিবেদনে দায়িত্বে অবহেলার অভিযোগে বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম অন্তর্ভুক্ত হওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে সরকারকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নোটিশটি জারি করা হয়।

সুপ্রিম কোর্টের তিন আইনজীবী প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের সচিবদের উদ্দেশে নোটিশটি প্রেরণ করেন। এতে বলা হয়েছে—নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণ করতে হবে; তা না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশ প্রেরণকারী আইনজীবীরা হলেন অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মো. আতিকুর রহমান।

উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে আইজিপি বাহারুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম উঠে আসে। সংবেদনশীল ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা ও বিতর্ক চলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
১৯২ বার পড়া হয়েছে