ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত হলো ৪২,৭৭৯ ভোটকেন্দ্র, বিদ্যুৎহীন ৩২৫ কেন্দ্র

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটকে সামনে রেখে সারাদেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এর মধ্যে ৩২৫টি ভোটকেন্দ্রে এখনো বিদ্যুৎ সংযোগ না থাকায় উদ্বেগ দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বুধবার (২১ জানুয়ারি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে ইসি। চিঠিতে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে বিদ্যুৎবিহীন কেন্দ্রগুলোতে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান করা জরুরি।
ইসি আরও জানায়, যেসব ভোটকেন্দ্রে ইতোমধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বা অচিরেই দেওয়া হবে, সেগুলো বাদ দিয়ে অবশিষ্ট কেন্দ্রগুলোতে বিদ্যুতের বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ বা জেনারেটর ব্যবহারের সুযোগ রয়েছে কি না—সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে।
এদিকে, বুধবার বিকেলে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ২০০ জন। এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে, যেখানে মোট বুথের সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৯৯টি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
৫২ বার পড়া হয়েছে