ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র Logo ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ‘১৭ বছরের অপেক্ষার ফল’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাশিয়া থেকে কম দামে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড় চায় বাংলাদেশ Logo জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন Logo ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ, শূন্য সভাপতির পদ Logo আগামী কয়েকদিন ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তিন অঞ্চলে ঝড়ের সতর্কতা Logo খামেনির মৃত্যুর পর বিশ্বকাপে না খেলার ঘোষণা ইরানের Logo ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের প্রস্তুতি, বাসে একাধিক চালক রাখার আহ্বান ডিএমপি কমিশনারের

 দাগেস্তানে রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাঁচজনের মৃত্যু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে একটি কেএ-২২৬ মডেলের হেলিকপ্টার ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয়ে পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে কিজলিয়ার ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্টের চারজন শীর্ষ কর্মকর্তা এবং একজন মেকানিক ছিলেন।

ঘটনাটি ঘটে ৭ নভেম্বর, আচি-সু নামের গ্রামের কাছে ক্যাসপিয়ান সাগরের তীরে। স্থানীয় সূত্রে জানা যায়, হেলিকপ্টারটি সৈকতে জরুরি অবতরণের চেষ্টা করার সময় পেছনের অংশ একটি পাথরে আঘাত পায়। এতে রটর ভেঙে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলে উড়োজাহাজটি এবং মুহূর্তের মধ্যে মাঝ আকাশেই দুই টুকরো হয়ে যায়।

রুশ সরকারি সংবাদ সংস্থা তাস জানায়, হেলিকপ্টারটি পরে একটি খালি বাড়ির ওপর পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে পুরো ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কিজলিয়ার ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্ট এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানটির উপ-মহাপরিচালক আচালো মাগোমেদভসহ আরও তিন কর্মকর্তা। এছাড়া দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।

পূর্ব ইউরোপীয় সংবাদমাধ্যম নেক্সটা জানায়, প্রাথমিক তদন্তে দুর্ঘটনাটি ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কোনো ধরনের নাশকতার প্রমাণ এখনো পাওয়া যায়নি।

রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে বলেছে, তারা সরকারি তদন্তে অংশ নিচ্ছে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ২০২৪ সালে কিজলিয়ার ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, অভিযোগ ছিল প্রতিষ্ঠানটি রুশ সামরিক বাহিনীর জন্য এমন সরঞ্জাম তৈরি করে যা ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার জন্য হুমকি সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
৭২ বার পড়া হয়েছে