ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

নিউইয়র্কে বিরল ঘটনা ট্রাম্পের বিজয় উদ্‌যাপনের অনুষ্ঠান শুরু কোরআন তেলাওয়াতের মাধ্যমে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নিউইয়র্কে বিরল ঘটনা ট্রাম্পের বিজয় উদ্‌যাপনের অনুষ্ঠান শুরু কোরআন তেলাওয়াতের মাধ্যমে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে হলিডে পার্টি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। স্থানীয় সময় বুধবার কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। ট্রাম্প ভক্তদের আশা, অদূর ভবিষ্যতে নিউইয়র্ক অঙ্গরাজ্য রিপাবলিকানদের দখলে থাকবে।

নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর এখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে আগমনের অপেক্ষা। ২০ জানুয়ারি সেই দিন। চারদিকে সাজসাজ রবের প্রস্তুতি।

এরই মধ্যে নিউইয়র্কে কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে হলো হলিডে পার্টি। বুধবার রিডজ উডে এই আয়োজনের শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অভাবনীয় বিরল এ ঘটনায় মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকে। 
 
আয়োজকরা জানান, এমন ঘটনা বছর দশেক আগেও কল্পনা করা যায়নি। এবার মুসলমান, হিন্দু নির্বিশেষে স্প্যানিশ, বাংলাদেশি, ভারতীয় সবাই ট্রাম্পকে ভোট দিয়েছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, দ্রুতই ডেমোক্র্যাট এই অঙ্গরাজ্যটিও রিপাবলিকানরা দখল করে নেবে।
 
অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। শেষে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা সংগীত পরিবেশন করেন শিল্পীরা। 
 
উল্লেখ্য, ২০ জানুয়ারি ক্ষমতার মসনদে আবারও বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় গিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে কতটা মহান করে তুলতে পারেন, যেমনটা তিনি বলেছেন ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’-সেটাই এখন দেখার অপেক্ষা। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
১৫৫ বার পড়া হয়েছে