ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান

নির্ধারিত সময়ের আগেই দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

কলম্বো সিকিউরিটি কনক্লেভ (CSC)–এ যোগ দেওয়ার জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দিল্লি যাওয়ার কথা ছিল বুধবার। তবে কূটনৈতিক সূত্র জানায়, তিনি নির্ধারিত সময়ের একদিন আগেই মঙ্গলবার ভারতের রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করেন।

সন্ধ্যা সাড়ে ছয়টার পর তিনি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন, যেখানে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে গ্রহণ করেন।

আগামী বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে সিএসসির সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলন। অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সেদিনই তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করে। তিনি গত বছরের ৫ আগস্ট থেকে দিল্লিতে অবস্থান করছেন বলে জানা যায়।

রায়ের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে অনুরোধ জানিয়েছে, দিল্লিতে অবস্থানকারী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য। ভারত জানিয়েছে তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে, তবে প্রত্যর্পণ প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। এমন প্রেক্ষাপটেই খলিলুর রহমানের আগাম সফরকে ঘিরে বিভিন্নমুখী আলোচনা চলছে।

তার এই সফরে ভারত সরকারের সঙ্গে শেখ হাসিনা ইস্যুতে কোনো আলাপ হবে কি না—তা নিয়েও চলছে জল্পনা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
৮০ বার পড়া হয়েছে