ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী

নির্বাচনে হারের জন্য বাইডেনকে দুষলেন ন্যান্সি পেলোসি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নির্বাচনে হারের জন্য বাইডেনকে দুষলেন ন্যান্সি পেলোসি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের হারের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দুষলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত বৃহস্পতিবার, মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ দোষারোপ করেন তিনি।

ন্যান্সি পেলোসি বলেন, ‘যদি প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে আগে সরে দাঁড়াতেন, তাহলে ডেমোক্রেটিক পার্টি প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারত।‘

পেলোসি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন নির্বাচন থেকে আরও আগে সরে দাঁড়ালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আরও প্রার্থী থাকতে পারত। প্রার্থী বাছাইয়ের জন্য প্রতিযোগিতার (প্রাইমারি) সুযোগ থাকত।‘

সাক্ষাৎকারে পেলোসি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর তাড়াহুড়া করে কমলা হ্যারিসকে প্রার্থী হিসেবে মনোনীত করায় বাইডেনের সমালোচনা করেন।

তবে কমালার প্রশংসা করে পেলোসি বলেন, তিনি (কমালা) মানুষের মধ্যে আশা জাগিয়েছেন। প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতা হলে কমালাই জিততেন বলে মনে করেন পেলোসি। তিনি বলেন, হয়তো কমালা আরো বেশি শক্তিশালী হতেন। জনগণের কাছে যেতে পারতেন।

পেলোসি বলেন, বাইডেন কমালা হ্যারিসকে দ্রুত প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় সে সময় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া অসম্ভব হয়ে ওঠে। যদি সবকিছু আরো আগে ঘটত, তাহলে পরিস্থিতি অন্যরকম হতো।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
১৫২ বার পড়া হয়েছে