ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার Logo গার্দিওলার মতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিভারপুল, রিয়াল নয় Logo তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী Logo শাওয়ালের চাঁদ দেখা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করবে জাতীয় কমিটি Logo সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রে বিপত্তি, হেডফোন নিয়ে বিতর্ক Logo ঈদযাত্রায় লঞ্চে যাত্রীর চাপ, ঘাটে নেমে চরম ভোগান্তি Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান

পক্ষপাতের অভিযোগে পঞ্চগড়ে টানা দ্বিতীয় দিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগ তুলে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, বিএনপি সমর্থিত প্রার্থী নওশাদ জমিরের পক্ষে বিভিন্ন এলাকায় আচরণবিধি ভেঙে ব্যানার ও ফেস্টুন টানানো হলেও সেগুলো সরাতে প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। বিপরীতে, ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রচারসামগ্রী অপসারণ করা হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেন তারা।

বিক্ষোভকারীরা জানান, দ্রুত বিএনপি প্রার্থীর ব্যানার ও ফেস্টুন অপসারণ না করা হলে তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার পাশাপাশি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ দাবি করবেন। একই দাবিতে গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেল থেকেও কর্মসূচি পালন করা হয় এবং দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে, পঞ্চগড়ে চলমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে, এতে পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
৬০ বার পড়া হয়েছে