ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা Logo লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে হারিকেন-মোমবাতি নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি Logo নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়

তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই বৈশ্বিক বা আঞ্চলিক কিছু সংকট দেখা দেয়। এবারও দায়িত্ব নেওয়ার পরপরই ইরান-ইসরাইল সংঘাতের মতো বড় চ্যালেঞ্জ এসেছে। তবুও সরকারের সক্ষমতার কারণে দেশে জ্বালানি তেলের কোনো সংকট দেখা দেয়নি এবং তেলের মূল্যও বৃদ্ধি পায়নি। এমনকি এই পরিস্থিতিতেও গার্মেন্টস খাতের শ্রমিকদের বেতন সময়মতো পরিশোধ করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, দলের কার্যক্রম বর্তমানে সীমিত পরিসরে হলেও এ বছরের মধ্যে বিএনপির দলীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনও দ্রুত বাস্তবায়নের জন্য কাজ চলমান আছে।

সরকারের কার্যক্রমের মূল্যায়ন করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “এক মাসে আমরা বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দেখছি। পার্লামেন্ট অধিবেশন ইতিমধ্যে বসেছে এবং গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের অর্থনীতি পুনরায় শক্তিশালী ও সুস্থভাবে পুনর্গঠন করা। সরকার এই লক্ষ্যেই কাজ করছে।”

সান্তাহারে ট্রেন লাইনচ্যুতির মতো দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা দ্রুত সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই রেল চলাচল স্বাভাবিক এবং নিরাপদ হবে।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
৩৯ বার পড়া হয়েছে