ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র Logo ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ‘১৭ বছরের অপেক্ষার ফল’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাশিয়া থেকে কম দামে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড় চায় বাংলাদেশ Logo জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন Logo ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ, শূন্য সভাপতির পদ Logo আগামী কয়েকদিন ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তিন অঞ্চলে ঝড়ের সতর্কতা

“পাহাড়ে অস্থিরতা ছড়াতে চেয়েছিল কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবী” — স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে যেকোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১২ অক্টোবর) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আসন্ন নির্বাচনে প্রায় ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের যেন কোনো ধরনের আইনবহির্ভূত কার্যকলাপে না জড়ায়, সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সময় তিনি অভিযোগ করেন, পার্বত্য অঞ্চলে আগের অস্থিরতা সৃষ্টি করতে কিছু ‘ফ্যাসিস্ট বুদ্ধিজীবী’ উসকানি দিয়েছিলেন। তবে বর্তমানে পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আগের জাতীয় সংসদ নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) দায়িত্ব পালন করা অনেক ব্যক্তিকে আসন্ন নির্বাচনে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরপেক্ষতা নিশ্চিত করা যায়।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশিক্ষণ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং যত দ্রুত সম্ভব তা সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
১৫৯ বার পড়া হয়েছে