ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার Logo গার্দিওলার মতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিভারপুল, রিয়াল নয় Logo তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী Logo শাওয়ালের চাঁদ দেখা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করবে জাতীয় কমিটি Logo সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রে বিপত্তি, হেডফোন নিয়ে বিতর্ক Logo ঈদযাত্রায় লঞ্চে যাত্রীর চাপ, ঘাটে নেমে চরম ভোগান্তি Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান

প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকা অনিয়মের অভিযোগ: দুদকের অভিযান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকা অনিয়মের অভিযোগ: দুদকের অভিযান।

প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকার অনিয়ম খতিয়ে দেখতে উপানুষ্ঠানিক শিক্ষা ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আউট অব চিলড্রেন এডুকেশন প্রজেক্ট এর আওতায় সারাদেশে কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন দুদক কর্মকতারা।

রোববার (৫ জানুয়ারি) রাজধানী তেজগাঁওয়ে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক জাফর সাদেক শিবলীর নেতৃত্বে একটি টিম ওই অভিযান পরিচালনা করে।

এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষা ব্যুরোর কর্মকর্তারা তাৎক্ষনিক তথ্য দিতে পারেননি। পরে দুদকের কাছে তথ্য দিতে একদিন সময় চান কর্মকর্তারা।

অভিযান পরিচালনাকারী দুদক কর্মকর্তারা জানান, প্রকল্পে দক্ষ এনজিওকে কাজ না দিয়ে, নিজেদের মতো এনজিও বানিয়ে টাকা ভাগাভাগি করা হয়েছে বলে অভিযোগ আছে। সবকিছু খতিয়ে দেখা হবে। এর সাথে প্রাথমিক শিক্ষা অধিদফতরের কারোর সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও জানায় দুদক।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় পরিচালিত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিখন কেন্দ্রের বিদ্যালয় বহির্ভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয় বার সুযোগ দেওয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫২:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
১৭৭ বার পড়া হয়েছে