ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র Logo ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ‘১৭ বছরের অপেক্ষার ফল’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাশিয়া থেকে কম দামে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড় চায় বাংলাদেশ

প্রেম করার খরচের টাকা না দেয়ায় মাকে হত্যা করে সাদ: র‌্যাব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্রেম করার খরচের টাকা না দেয়ায় মাকে হত্যা করে সাদ: র‌্যাব।

বগুড়ার দুপচাঁচিয়ায় মা উম্মে সালমাকে হত্যার ঘটনায় ছেলে সাদ বিন আজিজারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন মঞ্জুর করে থানা হেফাজতে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, মা উম্মে সালমাকে হত্যার ঘটনায় ছেলে সাদ বিন আজিজারকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আসামিকে থানা পুলিশের হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এরআগে রোববার বিকেলে দুপচাঁচিয়ার জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে গৃহবধূ উম্মে সালমাকে শ্বাসরোধ  ও কুপিয়ে হত্যা করে ডিপফ্রিজে রেখে ডাকাতির নাটক সাজায় ছেলে সাদ দিন আজিজার। পরে সোমবার রাতে র‍্যাব সাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে মা উম্মে সালমাকে নৃশংসভাবে হত্যার দায় স্বীকার করে সে।

জিজ্ঞাসাবাদে সাদ র‍্যাবকে জানায়, প্রেম ও প্রেমের খরচের টাকা দেওয়া নিয়ে অভিমান থেকে নিজের মাকে হত্যার পরে ডিপ ফ্রিজে রাখে সে। নিহত উম্মে সালমা দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানের স্ত্রী। এ ঘটনায় সালমার বড় ছেলে সাকিব ইবনে আজিজার বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

দুপচাঁচিয়া থানা পুলিশের পরিদর্শক তদন্ত নাসিরুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশে আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানা নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিষয়ে খুঁটিনাটি জানা যাবে।’
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
১৬৬ বার পড়া হয়েছে