ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হাঁটুর গুরুতর চোটে বিশ্বকাপ মিস, মৌসুম থেকেও ছিটকে গেলেন ব্রাজিলের রদ্রিগো Logo রংপুরে কলাগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ Logo প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নতুন দায়িত্ব বণ্টন, দুই মন্ত্রণালয়ে যুক্ত নজরুল–রিজভী Logo অরিজিতের পর এবার সিনেমার গান নিয়ে বড় সিদ্ধান্তের পথে শ্রেয়া ঘোষাল Logo  ১৫ মাসের বিরতির পর জাতীয় দলে ফেরার অপেক্ষায় আফিফ Logo ব্যাংক হিসাব চাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানালেন আসিফ মাহমুদ Logo ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর তদারকি, সচিবালয়ে একাধিক বৈঠক Logo পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: পল কাপুর Logo স্বপ্নের মঞ্চে বাংলাদেশের মেয়েরা, চীনের বিপক্ষে লড়াইয়ে ইতিবাচক বার্তা Logo ইরানে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারি, আহত ৭

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারি, আহত ৭।

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির অন্তত সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন— ইমরান হোসেন (২২), আনতা মীম (২১), আশাফ উদ্দিন বাবু (২২), আসিফ (২৪), আফছার উদ্দিন বাবু (২৪), মাসুদ (২৪) ও আল আমিন (২৪)। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত আল আমিন ঢামেকে সাংবাদিকদের বলেন, ‘যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের একটি মতবিনিময় সভা ছিল। এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে আমাদের একজন সহযোদ্ধার ওপর হামলা হয়। এ বিষয়ে জবাবদিহিতা চাইতে কার্যালয়ে এলে তখন তারা আমাদেরকে প্রতিহত করতে নাইম নামের একজন লোককে পাঠায়। সে এসে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমাদেরকে বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল এগুলো ট্যাগ দেয়। তখন আমাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অনেকক্ষণ পর আমরা পরিবেশ শান্ত করি। এরপর রিফাত রশিদ, আসাদ বিন রনি, আনাফ, হৃদয়সহ যারা সমন্বয়ক আছেন, তারা আসেন। এসে আমাদের কথা শোনার সময় তারা চার্জ করতেছিল, তাদের নেতৃত্বে আমাদের ওপর আবার হামলা করে গতকালকের হামলাকারীরা।’

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
১৪৫ বার পড়া হয়েছে