ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

রংপুরে কলাগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় কলাগাছ কাটা নিয়ে পূর্বের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার ছড়ান কেশবপুর তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সোনা মিয়া ও আব্দুল খালেকের মধ্যে দীর্ঘদিন ধরে জমির আইল নিয়ে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় খালেকের লাগানো কলাগাছ কেটে ফেলার অভিযোগ ওঠে সোনা মিয়ার লোকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় বাধা দিতে গেলে খালেকের পক্ষের লোকজনের ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। সোনা মিয়া, আফছার আলী ও মতিয়ারের নেতৃত্বে এ হামলা হয় বলে জানা গেছে। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে মোট পাঁচজন আহত হন। তাদের মধ্যে আব্দুল খালেক, খবির উদ্দিন ও সোনা মিয়াকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
আব্দুল খালেক অভিযোগ করে বলেন, সোনা মিয়া ও তার সহযোগীরা হামলা চালিয়ে তাদের রক্তাক্ত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং থানায় লোক পাঠানো হয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, বিষয়টি তাদের জানা আছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
৪৫ বার পড়া হয়েছে