ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র Logo ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ‘১৭ বছরের অপেক্ষার ফল’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাশিয়া থেকে কম দামে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড় চায় বাংলাদেশ

ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজের উপস্থিতি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভেনেজুয়েলার উপকূলবর্তী এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৯ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরবর্তী ৩৬ ঘণ্টার মধ্যে দেশটির উপকূলের কাছাকাছি পৌঁছাবে অ্যাজিস গাইডেড মিসাইল সিস্টেম সজ্জিত তিনটি ডেস্ট্রয়ার। এগুলো হচ্ছে— ইউএসএস গ্রেভলি, ইউএসএস জেসন ডানহ্যাম এবং ইউএসএস স্যাম্পসন। পাশাপাশি পাঠানো হচ্ছে পি-৮ গোয়েন্দা বিমান, একটি আক্রমণাত্মক সাবমেরিন এবং আরও কিছু সহায়ক যুদ্ধজাহাজ।

মোট মিলিয়ে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে প্রায় চার হাজার মার্কিন নৌসেনা মোতায়েন থাকবে, যারা আন্তর্জাতিক জলসীমা এবং আকাশসীমায় সক্রিয়ভাবে কাজ করবে। এই সামরিক যান ও সদস্যদের শুধু নজরদারির জন্য নয়, বরং নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানোর ক্ষেত্রেও ব্যবহার করা সম্ভব বলে জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, এই পদক্ষেপ মূলত মাদক পাচার রোধে নেওয়া হয়েছে। যদিও এ নিয়ে এখনো ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

উল্লেখযোগ্যভাবে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও ভেনেজুয়েলার মাদক চক্রের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। এরই ধারাবাহিকতায় এই সামরিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
১৮৬ বার পড়া হয়েছে