ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা Logo জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

ভোটকেন্দ্রে প্রতিবন্ধী ভোটারদের সুবিধা নিশ্চিতে একাধিক দাবি ডিজ্যাবিলিটি রাইটস ওয়াচের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রতিবন্ধী ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচনের দিন নিজস্ব বা গণপরিবহন ব্যবহারের সুযোগ, দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে সহকারী ব্যক্তির সহায়তায় ভোটদান এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য কেন্দ্রের নিচতলায় পৃথক বুথ স্থাপনের দাবি জানিয়েছে ডিজ্যাবিলিটি রাইটস ওয়াচ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী নাগরিকরা দীর্ঘদিন ধরে নানা বাধার মুখে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না এবং অতীতের কোনো সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। নির্বাচন কমিশনের কাছে বারবার দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি বলেও অভিযোগ করা হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনে সমতা নিশ্চিত করতে হলে প্রতিবন্ধী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
৬৫ বার পড়া হয়েছে