ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী

মার্চের ফিফা উইন্ডোতে হামজাকে পাওয়ার আশায় কাবরেরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মার্চের ফিফা উইন্ডোতে হামজাকে পাওয়ার আশায় কাবরেরা।

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে বড় আকর্ষণ থাকবেন সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়া লেস্টার সিটির হামজা চৌধুরী। তবে তার দলের সঙ্গে যোগ দেয়ার ব্যাপারে এখনও কিছু বলতে পারছে না বাফুফে।

মার্চের উইন্ডোতে ভারতের সঙ্গে মাঠে নামার আগে সৌদি আরবে ক্যাম্প করার পরিকল্পনা করেছে বাংলাদেশ। তবে বাফুফে এখনও জানেনা, সেই ক্যাম্পে দলের সঙ্গে হামজা যোগ দিতে পারবেন কিনা। তবুও হাল ছাড়ছেন না বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। সোমবার (২০ জানুয়ারি) বাফুফে ভবনের সামনে হামজাকে নিয়ে প্রশ্ন করা হয়ে।

জবাবে কাবরেরা বলেন, ‘ক্যাম্প শুরুর দিনক্ষণ নিয়ে এখনও নিশ্চিত নই আমি। আশা করি ফেব্রুয়ারিতে। আসলে ম্যাচের আগে আমরা প্রস্তুতির জন্য অন্তত চার সপ্তাহ সময় পেতে চাই। হামজা কবে আসবে সে ব্যাপারে আমার মনে হয় কর্তৃপক্ষ আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবে, আমি আসলেই এ বিষয় জানি না। তবে, সম্ভবত ফিফা উইন্ডো যখন খুলবে (তখন সে আসবে)। তবে হামজার সঙ্গে আমার এখনও কথা হয়নি।’

এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ ‘সি’তে ভারত ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর ও হংকং। বাংলাদেশের বাছাইয়ের পথচলা কঠিন হবে বলে মনে করছেন কাবরেরা।

তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচের আগে অতীতের মতো এবারও সৌদি আরবের ক্যাম্প করার সর্বোচ্চ চেষ্টা করব আমরা। যেটা আমাদের জন্য অতীতে উপকারী ছিল। আর গ্রুপ পর্বটি আমাদের জন্য চ্যালেঞ্জিং। বলতে পারেন কঠিনও। তারপরও আমি আশাবাদী এই দলকে নিয়ে।’

ক্যাম্পের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তাই এখনও দলও ঘোষণা করেনি বাফুফে। তবে বিভিন্ন ভেন্যুতে গিয়ে ম্যাচ দেখছেন কাবরেরা। অনেকের পারফরম্যান্স তাকে মুগ্ধ করেছে বলেও জানান এই স্প্যানিশ কোচ।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪২:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
১২৫ বার পড়া হয়েছে