ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার Logo গার্দিওলার মতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিভারপুল, রিয়াল নয় Logo তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী Logo শাওয়ালের চাঁদ দেখা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করবে জাতীয় কমিটি Logo সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রে বিপত্তি, হেডফোন নিয়ে বিতর্ক Logo ঈদযাত্রায় লঞ্চে যাত্রীর চাপ, ঘাটে নেমে চরম ভোগান্তি Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান

মুন্সিগঞ্জে দাফনের ৮৪ দিন পর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের মরদেহ উত্তোলন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মুন্সিগঞ্জে দাফনের ৮৪ দিন পর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের মরদেহ উত্তোলন।

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শ্রমিক সজল মোল্লার মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে পৌরসভার উত্তর ইসলামপুর কবরস্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ ও স্বজনদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। ৮৪ দিন আগে সজলকে দাফন করা হয়েছিল।

নির্বাহী ম্যাজিস্টেট মাসুদ পারভেজ জানান, ময়নাতদন্ত ছাড়াই সজলের মরদেহ দাফন করা হয়েছিল। নিহতের ভাই বাদী হয়ে মামলা করায় ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে একই কবরস্থান সমাহিত করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৪ আগষ্ট মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। হামলায় মৃত্যু হয় সজলের। ওইদিনই উত্তর ইসলামপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের পরিবারের দাবি, হামলাকারীদের গুলিতে মৃত্যু হয়েছে সজলের। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর সজলের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
১৫০ বার পড়া হয়েছে