ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের

মেটাকে তলব করতে পারে ভারত, কারণ কী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মেটাকে তলব করতে পারে ভারত, কারণ কী।

ভারতের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি মেটার প্রধান মার্ক জাকারবার্গের এক মন্তব্যের জেরে মেটা কর্তৃপক্ষকে তলব করা হতে পারে বলে আভাস দিয়েছে দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ কথা জানিয়েছেন সংসদীয় কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এ খবর দেয়া হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন মতে, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এক এক্স পোস্টে লিখেছেন, ভুল তথ্য ছড়ানোর জন্য তার মেটাকে নেতৃত্বাধীন কমিটির সামনে তলব করা হবে।
 
তিনি আরও বলেছেন, ‘কোনো গণতান্ত্রিক দেশের বিষয়ে ভুল তথ্য ছড়ালে সেটা ওই দেশের ভাবমূর্তিকে নষ্ট করে। এই ভুলের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে ভারতের সংসদ এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।’
 
বিতর্কের সূত্রপাত হয় গত শুক্রবার (১০ জানুয়ারি)। ওই দিন এক পডকাস্টে সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে ক্ষমতাসীন সরকারগুলোর ব্যাপারে জনমনে আস্থা ঘাটতি দেখা দিয়েছে। কথা প্রসঙ্গে ভারতের উদাহরণও দেন তিনি।
 
জাকারবার্গ বলেন, ‘২০২৪ বিশ্বজুড়ে একটি খুব বড় নির্বাচনী বছর ছিল এবং ভারতসহ বহু দেশে নির্বাচন হয়েছে। ক্ষমতাসীনরা মূলত প্রতিটি নির্বাচনে হেরে গেছে। এটা এক ধরণের বৈশ্বিক ঘটনা হয়ে দাঁড়ায়।’
 
মেটা প্রধান আরও বলেন, ‘সেটা মুদ্রাস্ফীতির কারণে হোক বা কোভিড মোকাবেলার অর্থনৈতিক নীতির কারণে হোক বা সরকারের কোভিড মোকাবেলার পদ্ধতির কারণে হোক; বিশ্বব্যাপী একই ধরনের ঘটনা ঘটেছে। বিশ্বব্যাপী এর প্রভাব পড়েছে বলে অনুমান করা যায়।’
 
জাকারবার্গের এই মন্তব্যে এরই মধ্যে সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ‘ভুল সংশোধন’ করে দিয়ে এক এক্স পোস্টে তিনি বলেন, ‘জাকারবার্গ দাবি করেছেন, করোনা পরবর্তী সময়ে ভারতের ২০২৪ সালের নির্বাচনসহ বেশিরভাগ দেশে ক্ষমতাসীন সরকার হেরে গেছে। এটি তথ্যগতভাবে ভুল।’
 
অশ্বিনী আরও লেখেন, ‘২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি জয়ী হয়েছে। মোদিজি টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে নজির গড়েছেন। জাকারবার্গের মতো ব্যক্তির এমন ভুল তথ্য দেয়ার ঘটনা হতাশাজনক।’ 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
১৩৯ বার পড়া হয়েছে