ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য

মেট্রোরেলের বিয়ারিং প্যাডের মান ও রক্ষণাবেক্ষণ নিয়ে হাইকোর্টে রিট

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মেট্রোরেলের ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। এ আবেদনের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

সোমবার (২৭ অক্টোবর) আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন। আগামীকাল বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

রিট আবেদনে বলা হয়, মেট্রোরেল প্রকল্পের রক্ষণাবেক্ষণ কার্যক্রম যথাযথভাবে তদারকির জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে। পাশাপাশি দেশের সব ফ্লাইওভার ও মেট্রোরেল কাঠামোর নিরাপত্তা নিশ্চিত ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য দিকনির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রিটকারী আইনজীবী জানান, সাম্প্রতিক বছরগুলোতে মেট্রোরেল এবং ফ্লাইওভারে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনার উদাহরণ আদালতে উপস্থাপন করা হবে, যাতে নিরাপত্তা তদারকির গুরুত্ব স্পষ্ট হয়।

এই রিট আবেদনের পেছনের প্রেক্ষাপট হলো ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক দুর্ঘটনা। গত রোববার সেখানে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়, এতে আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত এবং আরও দুজন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করেই রিট আবেদনটি দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
৫৫ বার পড়া হয়েছে